সম্পূর্ণ নিউজ

সংগৃহীত ছবি
ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
বরিশালের বাকেরগঞ্জে একমাত্র ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন জাফর গাজী ও নাজমা বেগম দম্পতি।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তারা বাকেরগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-মা তাদের একমাত্র ২২ বছরের ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন।
নিহত হাসানের চাচি কহিনুর বেগম জানান, হাসান তার বাবা মায়ের অবাধ্য হয়ে চলত। এ নিয়ে সংসারের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। আজ বিকেলেও হাসানের বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। হাসানের মা তার হাত চেপে ধরলে তার বাবা একটি লোহার রড দিয়ে তাকে পিটাতে থাকে।
তিনি আরও জানান, আমি বারবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই তাদের থামাতে পারলাম না। এরপর হাসান ঘরের মেঝেতে লুটে পড়ে। ঘরের মধ্যেই হাসানের মৃত্যু হলে তার বাবা-মা দুজনে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অভিযুক্ত বাবা-মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লা-১ আসনে নাছির চৌধুরীর জয়জয়কার: পিছিয়ে জামায়াতের হেভিওয়েট প্রার্থী শিশির মনির!
১২ ফেব
পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ১১০ বছরের বৃদ্ধ হাফিজুর
১২ ফেব
ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত - জামায়াতে আমির
১২ ফেব
মুন্সিগঞ্জ-৩ আসনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
১২ ফেব
কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদের স্ত্রী
১২ ফেব
