২০শে জানুয়ারি, ২০২৬

৬ই মাঘ, ১৪৩২

১লা শা‘বান, ১৪৪৭

মঙ্গলবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন

সম্পূর্ণ নিউজ

পিআর পদ্ধতিতেই গঠন হবে ১০০ আসনের উচ্চকক্ষ

সংগৃহীত ছবি

পিআর পদ্ধতিতেই গঠন হবে ১০০ আসনের উচ্চকক্ষ

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫ এ ২৩:২৫

দীর্ঘ আলোচনা ও মতানৈক্যের পর অবশেষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) ২৩তম দিনে মধ্যাহ্ন বিরতির পর এ সিদ্ধান্তের ঘোষণা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

দীর্ঘ সংলাপ চললেও দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য না হওয়ায় উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপর অর্পণ করা হয়। সেই দায়িত্বের আলোকে কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সুপারিশ চূড়ান্ত করে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষ আইন প্রণয়নের নিজস্ব ক্ষমতা পাবে না। তবে অর্থবিল ছাড়া অন্য সব বিল নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটি অনুমোদিত বলে গণ্য হবে।

বিল পাসের প্রক্রিয়ায় উচ্চকক্ষ শুধু পর্যালোচনা ও সুপারিশমুখী ভূমিকা পালন করবে। কোনো বিল প্রত্যাখ্যান করলে, তা সংশোধনের পরামর্শসহ আবার নিম্নকক্ষে পাঠানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষ।

কমিশনের প্রস্তাবে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থীর নামও ঘোষণা করতে হবে। এসব প্রার্থীর অন্তত ১০ শতাংশ নারী হতে হবে।

তবে এ প্রস্তাব নিয়ে বেশ কয়েকটি দল ভিন্নমত জানিয়েছে। দুপুরের বিরতির আগে বিএনপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট জানায়, তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে নয়।

পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতি এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আমাদের মতভেদ রয়েছে। এ বিষয়ে ভিন্নমত লিখিত আকারে যুক্ত থাকলে আমরা কমিশনের প্রস্তাবে স্বাক্ষর করতে চাই না।’

এ ছাড়া সিপিবি, বাসদ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং আমজনতার দল বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করে এর বিরোধিতা করে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে বলা হয়, আইন প্রণয়নের ক্ষমতা না থাকায় উচ্চকক্ষের প্রয়োজন তারা অনুভব করে না।

রাজনৈতিক দলপিআরজাতীয় ঐকমত্য কমিশনআলী রীয়াজ
সাম্প্রতিক খবর
নির্বাচনকালীন গুজব–অপপ্রচার নিয়ে ইসির প্রস্তুতি জানতে চায় সুইডেন

জাতীয়

নির্বাচনকালীন গুজব–অপপ্রচার নিয়ে ইসির প্রস্তুতি জানতে চায় সুইডেন

সংবিধান লঙ্ঘন এর অভিযোগে সি ই সি কে চিঠি

জাতীয়

সংবিধান লঙ্ঘন এর অভিযোগে সি ই সি কে চিঠি

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: রাজনৈতিক সংকেত না অঘোষিত প্রতিরোধ? গ্রেপ্তার ৬

জাতীয়

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: রাজনৈতিক সংকেত না অঘোষিত প্রতিরোধ? গ্রেপ্তার ৬

এশিয়ান কাপের স্বপ্ন ভেস্তে গেল: হংকংয়ের সঙ্গে ড্র করে বিদায়ের পথে বাংলাদেশ

জাতীয়

এশিয়ান কাপের স্বপ্ন ভেস্তে গেল: হংকংয়ের সঙ্গে ড্র করে বিদায়ের পথে বাংলাদেশ

ফিলিস্তিন প্রশ্নে বিশ্বমঞ্চে ড. ইউনূসের জোরালো দাবি: পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্র সমাধান 'এখনই' বাস্তবায়ন চাই

জাতীয়

ফিলিস্তিন প্রশ্নে বিশ্বমঞ্চে ড. ইউনূসের জোরালো দাবি: পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্র সমাধান 'এখনই' বাস্তবায়ন চাই

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

জাতীয়

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

ডাকসু ভিপি নির্বাচিত হয়ে যা বললেন সাদিক কায়েম

জাতীয়

ডাকসু ভিপি নির্বাচিত হয়ে যা বললেন সাদিক কায়েম

জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি জামায়াতের

জাতীয়

জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি জামায়াতের

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

জাতীয়

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক