সম্পূর্ণ নিউজ
.jpg&w=3840&q=75)
সংবিধান লঙ্ঘন এর অভিযোগে সি ই সি কে চিঠি
সংবিধান লঙ্ঘন এর অভিযোগে সি ই সি কে চিঠি
সংবিধান লঙ্ঘন এর অভিযোগে সি ই সি কে চিঠি
দ্বৈত নাগরিকত্ব (Dual Citizenship) সংক্রান্ত বিষয়ে সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে একটি লিখিত আবেদন দাখিল করেছেন সচেতন নাগরিক ও ভোটার মো.মামুন হাওলাদার। তিনি জানান, বাংলাদেশি সংবিধানের ধারা ৬৬(গ) এবং ৬৬(২ক) অনুযায়ী ইদানীং কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করার ক্ষেত্রে সঠিক আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না।
আবেদনে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচন কমিশন কেবল প্রার্থীর কাছ থেকে নাগরিকত্ব ত্যাগের আবেদন গ্রহণ করা হয়েছে—এই যুক্তিতে মনোনয়ন বৈধ ঘোষণা করছে,যা সংবিধান ও আদালতের স্পষ্ট নিয়মের বিরুদ্ধে। সংবিধান বা আইন অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। তথাপি, শুধু আবেদন দাখিল করার ভিত্তিতেই কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয় যে,বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৬৪৬৩/২০২৩ মামলার আদেশে পরিষ্কার বলা হয়েছে – নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত থাকবেন। এই আদেশ আপিল বিভাগেও বহাল রয়েছে।
আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা নির্বাচনী ব্যবস্থায় জনগণের প্রতি আস্থা ক্ষুণ্ন করতে পারে এবং ভবিষ্যতে গুরুতর সাংবিধানিক সংকট তৈরির পথ খুলে দিতে পারে। কমিশনের উচিত সংবিধান, আইন ও উচ্চ আদালতের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনা করা।
এই ঘটনায় সরকারের ও কমিশনের কোন মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে রাজনৈতিক ও আইনি মহলে মনে করা হচ্ছে, যদি সংগঠনগুলি সুস্পষ্ট আইন ও সংবিধান অনুসরণ না করে মনোনয়ন দেয়, তবে দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াতের আমির
১২ ফেব
ভোটকেন্দ্রের সামনে একমাত্র নারী প্রার্থীকে মারধর; অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১২ ফেব
সুনামগঞ্জের ৫ আসনেই ধানের শীষের জয়জয়কার: প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি!
১২ ফেব
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১-দলীয় জোট
১২ ফেব
আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির
১২ ফেব
