১৩ মার্চ, ২০২৬

১৩ মার্চ, ২০২৬

২৪ রমজান, ১৪৪৭ যুগ

শুক্রবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির

সম্পূর্ণ নিউজ

নির্বাচনকালীন গুজব–অপপ্রচার নিয়ে ইসির প্রস্তুতি জানতে চায় সুইডেন

কোলাজ

নির্বাচনকালীন গুজব–অপপ্রচার নিয়ে ইসির প্রস্তুতি জানতে চায় সুইডেন

জাতীয়দৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ এ ১১:০৯ PM

নির্বাচনকালীন গুজব–অপপ্রচার নিয়ে ইসির প্রস্তুতি জানতে চায় সুইডেন


আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর, গুজব ও অপপ্রচার কীভাবে মোকাবিলা করা হচ্ছে—সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চান তিনি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রদূত নির্বাচনকালীন সময়ে অনলাইনে ছড়িয়ে পড়া ভুল তথ্য প্রতিরোধে ইসির করণীয় ও কৌশল সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। ইসি সচিব বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জাতীয় নির্বাচননির্বাচননির্বাচন কমিশনসুইডেনইসি