সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

১৪ বৈশাখ, ১৪৩৩১০ জিলকদ ১৪৪৭ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

শিক্ষাঙ্গন

ডাইনিং অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে।

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
২৭ এপ্রিল, ২০২৬ এ ২:৫১ PM
ডাইনিং অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে।

ডাইনিং অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হলে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে ডাইনিং অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ) নবাব সলিমুল্লাহ হলের ডাইনিংয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন।

এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আর হল অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে টোকেন সংগ্রহ করতে হবে না। এর মাধ্যমে সময় সাশ্রয়, সেবার মানোন্নয়ন এবং ডাইনিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জাকসু জানিয়েছে, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও পর্যায়ক্রমে এই অটোমেশন ব্যবস্থা চালু করা হবে।

নবাব সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন বলেন, আমার হলের কিছু শিক্ষার্থী ও জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখনের সহায়তায় পরীক্ষামূলকভাবে ডাইনিংয়ের অটোমেশন কার্যক্রম শুরু করা হয়েছে, এটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকার ও সময় সাশ্রয়ী হবে বলে আমি বিশ্বাস করি। তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণে জাকসু প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন, জাকসু জিএস মাজহারুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন, কার্যকরী সদস্য আবু তালহা, নবাব সলিমুল্লাহ হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নেতৃবৃন্দ ও NexovateLabs টিমের সদস্যবৃন্দ।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য অধ্যাপক বোরহান উদ্দিনকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তার জন্য NexovateLabs-এর জাকির হোসেন, নাইম হোসাইন ও হুমায়ন কবিরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর

আরও দেখুন
রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে হিমুর আগুনে বিদায়
1

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে হিমুর আগুনে বিদায়

Rana Plaza collapse আমাদের শেখায়—অবহেলা, লোভ ও অনিয়ম শুধু ভবন নয়, জীবন ভেঙে দেয়। হিমুর স্মৃতিতে অঙ্গীকার হোক: নিরাপদ নির্মাণ ও মানবিকতার পক্ষে আজই দাঁড়াই।

এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসহাক সরকার, কাফি ও মহিউদ্দিন রনি
2

এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসহাক সরকার, কাফি ও মহিউদ্দিন রনি

সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি ও ফেরসামিন হক ইকবাল ফ্লোরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তাদের বরণ করে নেয় দলটি।

থানার ভেতরেই ডাকসুর দুই নেতার ওপর হামলা
3

থানার ভেতরেই ডাকসুর দুই নেতার ওপর হামলা

শাহবাগ থানায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পর ডাকসুর দুই সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়ের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও ছাত্রদলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।