৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

জাবিতে 'শব্দ হোক প্রতিরোধের পতাকা' স্লোগানে বিতর্ক উৎসব শুরু: ১৮তম আন্তঃবিভাগ প্রতিযোগিতা ও নবীনবরণ কাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): যুক্তির শাণিত তলোয়ারে মেধা ও মননকে আরও তীক্ষ্ণ করতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে শুরু হতে যাচ্ছে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।

জাবিতে 'শব্দ হোক প্রতিরোধের পতাকা' স্লোগানে বিতর্ক উৎসব শুরু: ১৮তম আন্তঃবিভাগ প্রতিযোগিতা ও নবীনবরণ কাল

শিক্ষারেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি,দৈনিক শিল্পবাংলা |প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫ এ ০৮:৩৩ PM

যুক্তির শাণিত তলোয়ারে মেধা ও মননকে আরও তীক্ষ্ণ করতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে শুরু হতে যাচ্ছে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। ‘শব্দ হোক প্রতিরোধের পতাকা’ এই তাৎপর্যপূর্ণ স্লোগানকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিতর্ক কর্মশালার মাধ্যমে এই বৃহৎ বিতর্কযজ্ঞ শুরু হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মির্জা সাকি

 

তিন ধাপে বিতর্ক উৎসব

জেইউডিও সভাপতি মির্জা সাকি জানান, এবারের বিতর্ক প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন ধাপে জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মূল আকর্ষণ হলো বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগের অংশগ্রহণে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

 

প্রথম ধাপে (২৮ অক্টোবর, দুপুর ২টা): নবীনবরণ ও কর্মশালা

আয়োজনের প্রথম অংশে থাকছে ৫৪তম ব্যাচের নবীনদের বরণ ও বিতর্ক কর্মশালা। এতে বিতর্ক কর্মশালা, পাবলিক স্পিকিং সেশন, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, ক্যারিয়ার উন্নয়ন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন থাকছে। নবীন বিতর্ক কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ এবং উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন। এছাড়াও জেইউডিও'র দেশবরেণ্য বিতার্কিক ও সংগঠকবৃন্দ উপস্থিত থাকবেন।

 

দ্বিতীয় ধাপে (প্রতিযোগিতা): আন্তর্জাতিক মানের বিতর্ক

প্রতিযোগিতার দ্বিতীয় অংশে রয়েছে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এই পর্বে অংশগ্রহণকারী বিভাগগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিতর্ক করবে:
 

 ১৪ নভেম্বর: বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক

 ১৫ নভেম্বর: ইংরেজি ব্রিটিশ সংসদীয় বিতর্ক

 

তৃতীয় ধাপে (১৬ নভেম্বর): সমাপনী

১৬ নভেম্বর সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক উৎসবের সমাপ্তি ঘটবে।

 

যুক্তির মাধ্যমে প্রতিরোধের বার্তা

সংবাদ সম্মেলনে জেইউডিওর সভাপতি মির্জা সাকি এই আয়োজনের উদ্দেশ্য বিশ্লেষণ করে বলেন, বিতর্ক শুধু কথা বলার দক্ষতা বাড়ায় না, বরং যুক্তিবাদী চেতনার জন্ম দেয়। 'শব্দ হোক প্রতিরোধের পতাকা' এই স্লোগানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে যুক্তিনির্ভর প্রতিবাদী মানসিকতা তৈরি করতে চাই।
এবারের প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে থাকবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সুমাইয়া ইসলাম সামিয়া (৫১ ব্যাচ) এবং চারুকলা বিভাগের প্রণয় সাহা (৫২ ব্যাচ)। নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-র আহ্বায়ক হিসেবে থাকছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নাজমুল ওয়ারাত তালহা (৫২তম ব্যাচ) এবং অর্থনীতি বিভাগের শফিকুল ইসলাম (৫২ ব্যাচ)। পুরো আয়োজনে নেতৃত্ব দিবেন সংগঠনের সভাপতি মির্জা সাকি এবং সাধারণ সম্পাদক ফারিম আহসান

#জাবিতে_বিতর্ক#জেইউডিও#আন্তঃবিভাগ_বিতর্ক#শব্দহোক_প্রতিরোধের_পতাকা#JahangirnagarUniversity#JUDO#DebateCompetition#PublicSpeaking#নবীনবরণ#যুক্তির_উৎসব
জাবিতে 'শব্দ হোক প্রতিরোধের পতাকা' স্লোগানে বিতর্ক উৎসব শুরু: ১৮তম আন্তঃবিভাগ প্রতিযোগিতা ও নবীনবরণ কাল | দৈনিক শিল্পবাংলা