সম্পূর্ণ নিউজ

সংগৃহিত
প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার
প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন।
তার স্ত্রী জেসমিন আরা বলেন, “রাতে উনি (আলী মাহমুদ) বাসায় ফেরেনি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে জাতীয় প্রেস ক্লাবে যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, ওয়াশরুমে উনার দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।”
মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার
-143 মিনিট আগে
এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি
২৭ জানু
বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নেতার গলা টিপে শূন্যে তুললেন ছেলে
২৬ জানু
ডাকসু নিয়ে জামায়াত নেতার বক্তব্যের নিন্দা ঢাবি কর্তৃপক্ষের, ক্যাম্পাসে বিক্ষোভ
২৬ জানু
ঈদের পর বইমেলা করার দাবি প্রকাশকদের
২৬ জানু
