১২ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ফেব্রুয়ারী, ২০২৬

২৪ শা‘বান, ১৪৪৭ যুগ

বৃহস্পতিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির

সম্পূর্ণ নিউজ

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত - জামায়াতে আমির

সংগৃহীত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত - জামায়াতে আমির

সারাদেশদৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৯:০৫ PM
ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত - জামায়াতে আমির
 
 
ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এসব মন্তব্য করেছেন। এ ছাড়া সংখ্যালঘুদের ওপর নির্যাতন ইস্যুতে প্রশ্ন করা হলে জামায়াতের আমির বলেছেন, আমরা এই দেশে প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনোই শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠকে সমর্থন করি না। আমরা কখনোই তা স্বীকার করি না।
 
এ ছাড়া এনডিটিভিকে শফিকুর রহমান বলেছেন, ভারত সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, এরপর আমি সিদ্ধান্ত নেবো।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দৈনিক_শিল্পবাংলাShilpobangladailyshilpobnaglaelectionনির্বাচন২০২৬শিল্পবাংলাজামায়াতআমির
ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত - জামায়াতে আমির | দৈনিক শিল্পবাংলা