দৈনিক শিল্পবাংলা লোগো
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

সারাদেশ

হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৮ এপ্রিল, ২০২৬ এ ৮:৫১ AM
হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করে হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে, রাত রাত ১০টা ৫০ মিনিটে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর

আরও দেখুন
জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য
1

জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালির চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাণিজ্য চুক্তি—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার ও কৌশলগত সিদ্ধান্তের ওপর জোর দেন।

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার
2

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলকে অযথা সংসদ ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন এবং সরকারি দলকে সমঝোতার মাধ্যমে সংসদীয় কার্যক্রম সচল রাখার পরামর্শ দিয়েছেন।

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
3

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।