দৈনিক শিল্পবাংলা লোগো
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান 'একটু কিউট' আচরণ করেছে, আলোচনা 'খুব ভালো এগোচ্ছে': ট্রাম্প

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৯ এপ্রিল, ২০২৬ এ ৯:৪৫ PM
হরমুজ আবার বন্ধ করে ইরান 'একটু কিউট' আচরণ করেছে, আলোচনা 'খুব ভালো এগোচ্ছে': ট্রাম্প

হরমুজ আবার বন্ধ করে ইরান 'একটু কিউট' আচরণ করেছে, আলোচনা 'খুব ভালো এগোচ্ছে': ট্রাম্প

হরমুজ প্রণালি বন্ধ নিয়ে ইরানের পদক্ষেপকে ‘কিউট’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানান, ইরানের সঙ্গে সংলাপ ইতিবাচকভাবে এগোচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান 'একটু কিউট' আচরণ করেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প বলেন, আজ প্রণালিটি বন্ধ করে দেওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ 'খুব ভালোভাবেই এগোচ্ছে'।

তিনি বলেন, 'আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষ নাগাদ আমাদের কাছে কিছু তথ্য থাকবে।'

গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, ইরান 'একটু কিউট' আচরণ করেছে।

তিনি বলেন, 'তারা প্রণালিটি পুনরায় বন্ধ করতে চেয়েছিল।' তবে তিনি জোর দিয়ে বলেন যে, 'তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।'

সর্বশেষ খবর

আরও দেখুন
জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য
1

জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালির চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাণিজ্য চুক্তি—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার ও কৌশলগত সিদ্ধান্তের ওপর জোর দেন।

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার
2

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলকে অযথা সংসদ ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন এবং সরকারি দলকে সমঝোতার মাধ্যমে সংসদীয় কার্যক্রম সচল রাখার পরামর্শ দিয়েছেন।

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
3

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।