শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

১১ বৈশাখ, ১৪৩৩৭ জিলকদ ১৪৪৭ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

জাতীয়

তনু হত্যা মামলা: এক দশক পর প্রথম গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
২৩ এপ্রিল, ২০২৬ এ ৯:৪৪ PM
তনু হত্যা মামলা: এক দশক পর প্রথম গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

তনু হত্যা মামলা: এক দশক পর প্রথম গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথমবার এক অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এতে বহুল আলোচিত মামলাটির তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে।

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই আদেশ দেন।

এর আগে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।

গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিনজন সন্দেহভাজন — সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে এবং ৪টি সংস্থার ৭ জন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

আরও দেখুন
'গুপ্ত' লেখা নিয়ে উত্তেজনা কেউ তেড়ে যাচ্ছেন কিরিচ হাতে, কারও হাতে লাঠিসোঁটা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০
1

'গুপ্ত' লেখা নিয়ে উত্তেজনা কেউ তেড়ে যাচ্ছেন কিরিচ হাতে, কারও হাতে লাঠিসোঁটা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতি ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

খবর চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের 'হামলার' প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ
2

খবর চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের 'হামলার' প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। নেতারা সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন ট্রাম্প For the latest news dailyshilpobangla.com
3

এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন ট্রাম্প For the latest news dailyshilpobangla.com

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হলেও ইরান অবরোধ ভাঙার হুমকি দিয়েছে।