দৈনিক শিল্পবাংলা লোগো
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

সারাদেশ

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে পিটুনিতে দুই ভাই নিহত

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৮ এপ্রিল, ২০২৬ এ ৮:৪১ AM
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে পিটুনিতে দুই ভাই নিহত

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে পিটুনিতে দুই ভাই নিহত

মানিকগঞ্জে নিখোঁজ ৯ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সদর উপজেলার বনপারিল গ্রামে ঘটে।

মানিকগঞ্জে নিখোঁজ শিশুকে হত্যার অভিযোগে পিটুনিতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বনপারিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তাঁর ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন।

সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বনপারিল গ্রামের দোদুল মিয়ার মেয়ে আতিকা আক্তার (৯) নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। এরপর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশু আতিকাকে দেখতে পান স্থানীয় লোকজন। পরিবারের অভিযোগ, শিশুটির কানের সোনার দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

হত্যায় জড়িত সন্দেহে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন অটোচালক পান্নু মিয়া ও তাঁর ভাই ফজলু এবং নাজমুলকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু মারা যান। গুরুতর আহত হন নাজমুল। তাঁকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

আরও দেখুন
জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য
1

জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালির চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাণিজ্য চুক্তি—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার ও কৌশলগত সিদ্ধান্তের ওপর জোর দেন।

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার
2

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলকে অযথা সংসদ ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন এবং সরকারি দলকে সমঝোতার মাধ্যমে সংসদীয় কার্যক্রম সচল রাখার পরামর্শ দিয়েছেন।

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
3

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।