দৈনিক শিল্পবাংলা লোগো
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

রাজনীতি

১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৮ এপ্রিল, ২০২৬ এ ৮:৩৭ AM
১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধ প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত এই সরকারই স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত ও সফলতার পথে এগিয়ে নেয়।

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। একাত্তরের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়।

শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এছাড়া ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্র ও আইনমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে এবং চিফ অব স্টাফ নিযুক্ত করা হয় মেজর জেনারেল আবদুর রবকে।

সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ‘গার্ড অব অনার’ দেন ১২ জন আনসার সদস্য।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতাশেষ হওয়ায় দুই ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমানবাহিনী বোমাবর্ষণ ও হামলা চালিয়ে মেহেরপুর দখল করে। এতে অস্থায়ী সরকার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে।

১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে।

এমএসআই/এনএফ

সর্বশেষ খবর

আরও দেখুন
জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য
1

জ্বালানি আমদানিতে বাধার কারণ মার্কিন বাণিজ্য চুক্তি –ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালির চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাণিজ্য চুক্তি—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার ও কৌশলগত সিদ্ধান্তের ওপর জোর দেন।

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার
2

কারণে অকারণে দীর্ঘসময় ওয়াকআউট করলে জনগণ অধিকার হারাবে: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলকে অযথা সংসদ ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন এবং সরকারি দলকে সমঝোতার মাধ্যমে সংসদীয় কার্যক্রম সচল রাখার পরামর্শ দিয়েছেন।

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
3

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।