শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

২ কার্তিক, ১৪৩৩◆৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

শিল্প ও অর্থনীতি

৪৫ হাজার টাকা পুরস্কার পেল জাবি শিক্ষার্থীদের দল জাবি সিনে আর্ট

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৭ এপ্রিল, ২০২৬ এ ৯:৪৫ AM
৪৫ হাজার টাকা পুরস্কার পেল জাবি শিক্ষার্থীদের দল জাবি সিনে আর্ট

৪৫ হাজার টাকা পুরস্কার পেল জাবি শিক্ষার্থীদের দল জাবি সিনে আর্ট

“

বিএসইসি আয়োজিত শর্ট ভিডিও প্রতিযোগিতায় জাবির CineArt টিম ২য় স্থান অর্জন করেছে; পুঁজিবাজারে সচেতনতা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ৪৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে।

বাংলাদেশের পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি কমানোর লক্ষ্যে Bangladesh Securities and Exchange Commission (বিএসইসি) আয়োজিত “সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা”-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও আর্থিক জ্ঞান তুলে ধরে। এতে Jahangirnagar University থেকে অংশ নেওয়া CineArt টিম তাদের নির্মিত শর্ট ফিল্মের মাধ্যমে ২য় স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।জাবি শিক্ষার্থীদের দল জাবি সিনে আর্ট নির্মিত শর্ট ভিডিও ২য় স্থান অধিকার করে এবং ৪৫ হাজার টাকা পুরস্কার অর্জন করে।

CineArt টিমের শর্ট ফিল্মটি পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের আর্থিক জ্ঞান বৃদ্ধির বিষয়গুলোকে সৃজনশীল ও বাস্তবধর্মীভাবে উপস্থাপন করে, যা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।

এই চলচ্চিত্রটির নির্দেশনা দেন তরুণ নির্মাতা সীমান্ত সূত্রধর। প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে ছিলেন সাহিদ শিমুল। অভিনয়ে ছিলেন নীল কমল হিমেল জাইম সামির সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ জনেরও বেশি শিক্ষার্থী, যারা তাদের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রটিকে জীবন্ত করে তুলেছেন।

এই অর্জন CineArt টিমের সৃজনশীলতা, পরিশ্রম এবং দলগত কাজের এক উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি এটি প্রমাণ করে যে, তরুণ নির্মাতারা সমাজ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের পক্ষ থেকেও এই সাফল্যের জন্য দলটিকে অভিনন্দন জানানো হয়েছে। ভবিষ্যতে CineArt টিম আরও বড় পরিসরে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ খবর

আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য
1

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য

১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে বিশ্ববিদ্যালয় বিরোধী সভায় তাঁর সভাপতিত্ব করার অভিযোগ পাওয়া যায়। তবে ঐতিহাসিক দলিল ও গবেষণায় এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। প্রশান্তকুমার পালের রবিজীবনী এবং রবীন্দ্রনাথের চিঠিপত্রের প্রকাশিত বিবরণ অনুযায়ী, অসুস্থতার কারণে ১৯১২ সালের ২৪ মার্চ তিনি কলকাতা ছেড়ে শিলাইদহে যান। ২৮ মার্চ শিলাইদহ থেকে জগদানন্দ রায়কে লেখা তাঁর চিঠির তথ্যও পাওয়া যায়।

লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে লক্ষ্য করে ইরানের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
2

লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে লক্ষ্য করে ইরানের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নেব্রাস্কার এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে ‘ধ্বংস’ করতে পারে। তাঁর এই মন্তব্যের পর ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা তীব্র সমালোচনা করেন। গ্যাভিন নিউসমও এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান।

এআই নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠনের পক্ষে শিফ, ট্রাম্পের স্বেচ্ছা প্রতিশ্রুতিকে অর্থহীন বললেন
3

এআই নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠনের পক্ষে শিফ, ট্রাম্পের স্বেচ্ছা প্রতিশ্রুতিকে অর্থহীন বললেন

সেনেটর অ্যাডাম শিফ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে কংগ্রেসের আরও কঠোর পদক্ষেপ দরকার। তিনি নতুন একটি সংস্থা গঠনের সম্ভাবনার কথাও তুলেছেন। ট্রাম্প প্রশাসনের প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে স্বেচ্ছা এআই নিরাপত্তা প্রতিশ্রুতিকে তিনি অর্থহীন বলে সমালোচনা করেন।