বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৯ আশ্বিন, ১৪৩৩◆১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

আন্তর্জাতিক

শিগগির ভয়ংকর অস্ত্র উন্মোচন করবে ইরান

Sadman Barta
৩০ এপ্রিল, ২০২৬ এ ৭:৫৭ PM
শিগগির ভয়ংকর অস্ত্র উন্মোচন করবে ইরান

শিগগির ভয়ংকর অস্ত্র উন্মোচন করবে ইরান

“

ইরানের নৌপ্রধান শাহরাম ইরানি জানিয়েছেন, শিগগিরই নতুন এক শক্তিশালী অস্ত্র উন্মোচন করা হবে যা শত্রুপক্ষের জন্য বড় হুমকি হবে এবং সাম্প্রতিক হামলার ধারণাকে ‘হাস্যকর’ বলে দাবি করেন।

ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র উন্মোচন করবে, যা শত্রুপক্ষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হবে। এমন দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। খবর প্রেসটিভির।বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অতি দ্রুত আমরা এমন একটি অস্ত্র সামনে আনব, যাকে শত্রুরা গভীরভাবে ভয় পায়।তিনি ইঙ্গিত দেন, অস্ত্রটি শত্রুপক্ষের কাছাকাছিই অবস্থান করছে। শাহরাম ইরানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সাফল্য পাবে, শত্রুপক্ষের এমন ধারণা এখন সামরিক মহলে হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।