সম্পূর্ণ নিউজ

ব্রাদারহুড ওয়েলফেয়ারডেভেলপমেন্ট প্রোযোজিত ডকুমেন্টারি তৈরিতে সম্পৃক্ত সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করছেন জাবির ভিসি অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান
জাবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জীবনসংগ্রামের অনুপ্রেরণাদায়ী চিত্রায়ন "Beyond the Sunlight" ডকুমেন্টারির প্রিমিয়ার অনুষ্ঠিত
ক্যাম্পাসজাবি প্রতিনিধি,দৈনিক শিল্পবাংলা |প্রকাশ: ২২ মে, ২০২৫ এ ১১:৫৬ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আজ বৃহস্পতিবার (২২ মে) ব্রাদারহুড ওয়েলফেয়ার ডেভলপমেন্ট অর্গানাইজেশনের(BWDO) প্রযোজনায় নির্মিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জীবনভিত্তিক ডকুমেন্টারি "Beyond the Sunlight"-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। পাশাপাশি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)ড. মো: মাহফুজুর রহমান। তিনি বলেন " বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছে এবং অতি দ্রুত এসব সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
ডকুমেন্টারিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত সবাই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, "Beyond the Sunlight" ডকুমেন্টারিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দৈনন্দিন সংগ্রাম, স্বপ্ন ও সম্ভাবনাকে আবেগময়ভাবে তুলে ধরা হয়েছে।
#ju #vckamrul ahsan #savar
আরও খবর

জাবি ছাত্রশিবিরের অপূর্ণাঙ্গ নতুন কমিটি; সেক্রেটারি মাজহারুল, ছাত্রত্ব নেই সভাপতি মোস্তাফিজের
২৬ জানু
জাবি শিক্ষার্থী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত
২৬ জানু
জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘দ্য হেইজ’য়ের জয়যাত্রা
২৫ জানু
জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক
২১ জানু
ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন
২০ জানু
