৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক

সংগৃহীত

জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক

ক্যাম্পাসদৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬ এ ০৩:৩৬ PM

জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল এক্সটেনশনের স্কুলের এক মেয়েকে ইভটিজিং করার সময় এক বহিরাগতকে আটক করা হয়েছে। আজ বুধবার বাসায় যাওয়ার সময় এক্সটেনশনের এখানে মেয়েটিকে একা পেয়ে তার পথরোধ করে তার নাম্বার চায় এবং হাত ধরার চেষ্টা করে। তখন মেয়েটি দৌড়ে ক্যাম্পাসের একজন স্টাফের কাছে যায় এবং সাহায্য চায়। তখন কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসে এবং তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ছেলের বাসা আমিন বাজারের দিকে। তার ভাষ্যমতে বাসায় ভালো লাগছিল না বলে সে ক্যাম্পাসে ঘুরতে এসেছে ও ফোন বাসায় রেখে এসেছে। মেয়েটিকে দেখে তার ভালো লাগায় নাম্বার চায় এবং হাত ধরার চেষ্টা করে। প্রক্টর অফিস থেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

জাবিইভটিজিংবহিরাগতজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক | দৈনিক শিল্পবাংলা