২৫ মার্চ, ২০২৬

২৫ মার্চ, ২০২৬

৬ শাওয়াল, ১৪৪৭ যুগ

বুধবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির

সম্পূর্ণ নিউজ

শাকসু নির্বাচন দাবি করায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদলনেতা

সংগৃহীত

শাকসু নির্বাচন দাবি করায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদলনেতা

ক্যাম্পাসদৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ এ ১২:৪৪ PM

শাকসু নির্বাচন দাবি করায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদলনেতা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পক্ষে থেকে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশগ্রণ করায় ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।  ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। জানা যায়, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে দুই দিন আন্দোলন করছে। কিন্তু জুনায়েদ হাসানকে শাকসুর দাবিতে শাবিপ্রবিতে সরব ছিলেন।
বিজ্ঞাপন

গত ১৭ জানুয়ারি বিকেলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। যেখানে জুনায়েদ হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ছাত্রসংসদ একটি স্বতন্ত্র প্লাটফর্ম কোনো রাজনৈতিক প্লাটফর্ম নয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি স্বতন্ত্রভাবে দলীয় প্রভাবমুক্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। দলীয় চাপে তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই দলীয় চাপ আসুক তাতে আমি ভয় করছি না। শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি নির্বাচনের সর্বশেষ পর্যন্ত মাঠে থাকব। আশা করছি শিক্ষার্থীরা এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।

শাকসুশাকসু নির্বাচনশাবিপ্রবি
শাকসু নির্বাচন দাবি করায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদলনেতা | দৈনিক শিল্পবাংলা