১৩ মার্চ, ২০২৬

১৩ মার্চ, ২০২৬

২৪ রমজান, ১৪৪৭ যুগ

শুক্রবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির

সম্পূর্ণ নিউজ

ঢাকার মেয়র হতে চান হিরো আলম, লড়বেন ইশরাকের বিরুদ্ধে

বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ও হিরো আলম। ছবি : কোলাজ

ঢাকার মেয়র হতে চান হিরো আলম, লড়বেন ইশরাকের বিরুদ্ধে

বিনোদনশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১ আগস্ট, ২০২৫ এ ০৪:০০ PM

বগুড়ার সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ফের আলোচনায় এসেছেন। রাজনীতিতে সক্রিয় তিনি। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। তবে আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন এ কনটেন্ট ক্রিয়েটর।  

 

এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটির হয়ে মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। 

 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন হিরো আলম। 

 

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

 

বিএনপির এ নেতার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন তা জানতে চাইলে হিরো আলম বলেন, 'কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সব কিছুই নির্ভর করে জনগণের ওপর।' 

 

তিনি বলেন, 'যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।' 

 

এর আগে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ৮৩৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। 

 

এছাড়া ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটগ্রহণের দিন আওয়ামী লীগের কর্মীরা তার ওপর হামলা করে। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন। এই আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। 

 

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হিরো আলম। ছবি: সময় সংবাদ

 

২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, জীবনে একদিনের জন্য হলেও এমপি হতে চান তিনি। 

ঢাকাঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঢাদসিকমেয়রহিরো আলমবিএনপিইশরাক হোসেনরাজনীতিবগুড়া
ঢাকার মেয়র হতে চান হিরো আলম, লড়বেন ইশরাকের বিরুদ্ধে | দৈনিক শিল্পবাংলা