৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

হাত মেলানো বিতর্কে হানিয়া আমির ও হাসান মাসুদঃ আইনি পদক্ষেপের ইঙ্গিত

কোলাজ

হাত মেলানো বিতর্কে হানিয়া আমির ও হাসান মাসুদঃ আইনি পদক্ষেপের ইঙ্গিত

বিনোদনদৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫ এ ০৬:৩২ PM
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংবাদিক হাসান মাসুদ সম্প্রতি একটি ভুয়া তথ্যকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর পোস্টের কারণে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
 
২০ সেপ্টেম্বর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে দাবি করা হয়—ঢাকার শিল্পকলায় অনুষ্ঠিত এক তারকা মিলনমেলায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। পোস্টটিতে বর্ণবাদী মন্তব্যও যুক্ত করা হয়।
 
হাসান মাসুদ গণমাধ্যমকে জানান, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপমানজনক। তিনি বলেন,
“আমি হানিয়া আমিরকে চিনি না, জানি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন সেটিও আমার জানা নেই। এমন একটি আজগুবি খবর ছড়ানো আমার জন্য ভীষণ অপমানজনক। আমার সুনাম নষ্টের উদ্দেশ্যেই এটি করা হয়েছে। সংশোধন না করলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”
পরে জানা যায়, একটি ফেসবুক পেজ মজা করে পোস্টটি তৈরি করেছিল। এরপর সেটি বিভিন্ন গ্রুপ ও পেজে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটিকে সত্যি ভেবে শেয়ার করেছেন, যা ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে।
 
কে এই হানিয়া আমির?:
 
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির সাম্প্রতিক সফরে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তার সফরসঙ্গী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারা দুজন রিকশায় ঘুরে বেড়াচ্ছেন এবং গল্প করছেন। আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া ছবি তোলেন; সঙ্গে ছিলেন তার টিম, আয়োজক পক্ষ এবং আরও কয়েকজন ইনফ্লুয়েন্সার।হানিয়া চিত্রনায়ক নাঈম ও শাবনাজের বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গেও আড্ডা দেন। নামিরার পরিচয় জেনে হানিয়া বেশ আনন্দিত হন। সারাদিন ঢাকায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় পাঁচতারকা হোটেলে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। দেশের ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন অনেকে, বিশেষ করে যারা ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়ে নির্বাচিত হয়েছিলেন।
হানিয়া ওই সফরে এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন। অভিনয়ের পাশাপাশি গানেও প্রতিভা দেখিয়েছেন এই তারকা। ২০১৬ সালে পাকিস্তানি চলচ্চিত্র ‘জনান’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। গত এক দশকে রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস ও চরিত্রাভিনয়ের বিভিন্ন ধারায় প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হানিয়া আমির, যিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয়।
 
এক নজরে হাসান মাসুদের কর্মজীবন :
 
অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও সেনাবাহিনীতে কর্মজীবন কাটিয়েছেন হাসান মাসুদ। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৪–২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় যুক্ত ছিলেন। অভিনয়ে তার যাত্রা শুরু হয় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে। পরে হাউস ফুল, ট্যাক্সি ড্রাইভার, প্রভাতী সবুজ সংঘসহ অসংখ্য নাটকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
 
সচেতনতার আহ্বান:
 
সাম্প্রতিক এই গুজব প্রসঙ্গে হাসান মাসুদ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন,
“তথ্য যাচাই না করে কোনো পোস্ট শেয়ার করা ক্ষতিকর হতে পারে। সত্য যাচাই না করে এমন কনটেন্ট ছড়ালে তা শুধু বিভ্রান্তিই নয়, মানুষের সম্মানহানিও ঘটাতে পারে।”
হাসান মাসুদহানিয়া আমিরHANIYA AMIRHASAN MASUDVIRAL NEWSFACTCHECKDAILY SHILPOBANGLA NEWSদৈনিক শিল্পবাংলা
হাত মেলানো বিতর্কে হানিয়া আমির ও হাসান মাসুদঃ আইনি পদক্ষেপের ইঙ্গিত | দৈনিক শিল্পবাংলা