২৫ মার্চ, ২০২৬

২৫ মার্চ, ২০২৬

৬ শাওয়াল, ১৪৪৭ যুগ

বুধবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির

সম্পূর্ণ নিউজ

সাভারে মাদক কারবারি আটক

সংগৃহীত ছবি

সাভারে মাদক কারবারি আটক

সাভারশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ১২:৩৮ PM

সাভারে এক কুখ্যাত মাদক কারবারিকে অভিযান চালিয়ে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

সোমবার বিকেলে সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

আটক মো. সোহাগ মিয়া ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সাভারগ্রেফতার
সাভারে মাদক কারবারি আটক | দৈনিক শিল্পবাংলা