সম্পূর্ণ নিউজ

বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো ও বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ছাত্রলীগের মিছিলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
জাবিতে গভীর রাতে ছাত্রলীগের গোপন তৎপরতা: 'হটাও ইউনূস' স্লোগানে উত্তেজনা, ছাত্রসংগঠনগুলোর তীব্র বিক্ষোভ
গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 'হটাও ইউনূস বাচাও দেশ' খোদিত ব্যানার নিয়ে এই মিছিলকে ঘিরে সক্রিয় ছাত্রসংগঠনগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের জাবি শাখা সভাপতি আখতারুজ্জামান সোহেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৪ জনের এই মিছিলের ভিডিও পোস্ট করা হলে বিষয়টি সামনে আসে। মিছিলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং জুলাই আন্দোলন শিক্ষার্থীদের সরাসরি হামলায় জড়িত এনামুল ও সোহেল রানাকে চিহ্নিত করা গেছে।
ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের ঢেউ
ছাত্রলীগের এই গোপন তৎপরতার বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ক্যাম্পাসে একের পর এক বিক্ষোভ মিছিল শুরু হয়।
ছাত্রদলের হুশিয়ারি (রাত ৮:৩০): বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মোটরসাইকেল বিক্ষোভ শুরু করে। শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন এ বিষয়ে বলেন, "ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা দেখা যাচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখনও একজন ছাত্রলীগকেও গ্রেফতার করতে পারেনি।" তিনি হুশিয়ারি দেন যে, ক্যাম্পাসে যেখানেই নিষিদ্ধ ছাত্রলীগ পাওয়া যাবে, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করা হবে। তিনি ছাত্রলীগ ইস্যুতে জাকসুকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ছাত্রশক্তির বিক্ষোভ (রাত ৯:০০): এরপরই ছাত্রলীগের মিছিলের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে জড়িত নেতাকর্মীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশক্তি জাবি শাখার নেতাকর্মীরা।
ছাত্রশিবিরের সমর্থন: বিক্ষোভ ও মানববন্ধনে সংহতি জানিয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান বলেন, "ছাত্রলীগ নিষিদ্ধ, কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ থাকবে। ১৫ জুলাই সম্মিলিত শিক্ষার্থীরা যেভাবে ছাত্রলীগকে মোকাবেলা করে বিতাড়িত করেছিল, আবারও আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগকে মোকাবেলা করব এবং এই বাংলাদেশে ছাত্রলীগের কবর রচনা হবে।"
জাকসু'র কড়া বার্তা: প্রশাসনকে নিয়ে তীব্র প্রশ্ন
রাত সোয়া দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এসময় জাকসুর নেতারা ছাত্রলীগ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "ছাত্রলীগের মিছিল করার আস্ফালন বাইরে থেকে নয় ভেতর থেকে দেওয়া হচ্ছে। জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে আমাদের ঘাম ছুটাতে হয় এবং জাকসু নির্বাচন পরবর্তী হামলার সহযোগী আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার নিশ্চিত করতে আমাদের এখনো প্রশাসনের কাছে ধরনা দিতে হয়।"
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুশিয়ারী দিয়ে বলেন,
"আপনারা নিশ্চিত করুন, আপনাদের সঙ্গে কি স্বৈরাচারী সরকারের প্রেম রয়েছে নাকি পরকীয়া রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো ছিটাফোঁটাও আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের দোসর প্রশাসনের মধ্যে যারা ঘাপটি মেরে রয়েছে, যারা আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনার গ্রাউন্ড তৈরি করছে তাদের দিবাস্বপ্ন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা প্রথম ছাত্রলীগকে বিতাড়িত করেছিল, তাঁরা পূরণ হতে দেবে না।"
তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার এবং আওয়ামী দোসরদের প্রশাসন হতে অপসারণ করার আহ্বান জানান।
জাকসু সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, "নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের রক্ত তাদের হাতে লেগে আছে। সেই রক্তের দাগ এখনো শুকায় নাই।"
তিনি প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "জাকসুর আগেও আমরা হামলায় জড়িত শিক্ষক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, জাকসুর পরেও আমরা সেই দাবি থেকে একচুল পরিমাণ সরে আসিনি।" তিনি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী দোসর শিক্ষক ও ছাত্রলীগের বিচার নিশ্চিত করে ট্রাইব্যুনালে মামলা না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একশনে যাওয়ার হুশিয়ারী দেন।
এছাড়া, মানববন্ধনে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের ভূমিকা নিয়ে প্রশাসনের কাছে তদন্ত করার আহ্বান জানান জাকসু সহ-সভাপতি। ছাত্রলীগের এই গোপন তৎপরতা জাবি ক্যাম্পাসে আবারও রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

জাবি ছাত্রশিবিরের অপূর্ণাঙ্গ নতুন কমিটি; সেক্রেটারি মাজহারুল, ছাত্রত্ব নেই সভাপতি মোস্তাফিজের
২৬ জানু
জাবি শিক্ষার্থী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত
২৬ জানু
জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘দ্য হেইজ’য়ের জয়যাত্রা
২৫ জানু
জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক
২১ জানু
ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন
২০ জানু
