৮ ফেব্রুয়ারী, ২০২৬

৮ ফেব্রুয়ারী, ২০২৬

২০ শা‘বান, ১৪৪৭ যুগ

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে কাল

সংগৃহীত ছবি

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে কাল

অর্থ-বাণিজ্যশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫ এ ১১:৪৭ AM

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

 

 

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

 

 

সার্কুলারে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

 

এ প্রেক্ষাপটে ব্যাংকিং কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

 

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” হিসেবে ঘোষণা করেছে। গত ২ জুলাই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়। এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্টকে “ক” শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুসারে কার্যকর হবে। দিবসটি ঘিরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশ ব্যাংকব্যাংকবন্ধ
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে কাল | দৈনিক শিল্পবাংলা