৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

‘১০০’ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

সংগৃহীত ছবি

‘১০০’ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

অর্থ-বাণিজ্যশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫ এ ০২:৩৩ PM

নতুন নকশার ১০০ টাকার নোট মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা নতুন ১০০ টাকার নোটে দেখা গেছে, সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।

এখন পর্যন্ত নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

 

এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এর আগে গত জুনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকনতুন নোট
‘১০০’ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার | দৈনিক শিল্পবাংলা